Site top large

পারস্য উপসাগরে মার্কিন জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল ইরান

পারস্য উপসাগরে মার্কিন জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন হামলার হুমকির মধ্যেই তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ কঠোর বার্তা দেওয়া হয়। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনী প্রবেশের স্বপ্ন নিয়েই কবরে যেতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল সীমিত রেখেছে ইরানি বাহিনী। জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ পথটি নিয়ন্ত্রণে তেহরান প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজগুলোকে অনুমতি নিতে বাধ্য করছে। এর পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর অবরোধ আরোপ করেছে।

Article large 1

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডসের সেপাহ নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি সুপারট্যাংকারের ইঞ্জিনকক্ষ অচল হয়ে পড়েছে। তেহরানের বিবেচনায় অবৈধ পথ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টার ফলে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ৪৫ লাখ ব্যারেলের বেশি তেলবাহী জাহাজ দুটি সাগরে পরিত্যক্ত রয়েছে।

Article sidebar 1
Article sidebar 2
পারস্য উপসাগরে মার্কিন জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল ইরান
0:00 / 0:00
1x