Site top large

ইউরোপে আগস্টে বাড়ল বাংলাদেশের ডেনিম রফতানি

ইউরোপে আগস্টে বাড়ল বাংলাদেশের ডেনিম রফতানি

ইউরোপে বাংলাদেশের ডেনিম রফতানি আগস্ট মাসে বেড়েছে। প্রতীকী ছবি

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত বছরের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানি ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে, যা গত বছরের আগস্টে ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে বাংলাদেশের ডেনিম রফতানির প্রবৃদ্ধি সামগ্রিক বাজারের প্রবৃদ্ধির চেয়ে বেশি ছিল। ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ গত বছরের আগস্টের ৩০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের আগস্টে ৩১ দশমিক ২ শতাংশ হয়েছে।

Article large 1

তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ইইউতে বাংলাদেশের ডেনিম রফতানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ রফতানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো, অর্থাৎ রফতানি কমেছে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো।

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, সুপ্রতিষ্ঠিত সরবরাহব্যবস্থা, দক্ষ জনবল ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান ধরে রেখেছে। তিনি উচ্চমূল্যের পণ্য উৎপাদন, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন বৃদ্ধি এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

Article sidebar 1
Article sidebar 2
ইউরোপে আগস্টে বাড়ল বাংলাদেশের ডেনিম রফতানি
0:00 / 0:00
1x