সড়ক নিরাপত্তা দিবসে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সচেতনতা কর্মসূচি
সারা দেশে একযোগে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। সংগৃহীত
আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সারা দেশে একযোগে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। গত ২২ অক্টোবর আয়োজিত এই কর্মসূচিতে ক্লাবের ৮৪টি গ্রুপ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
কর্মসূচির অংশ হিসেবে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদরাসাসহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে স্পিড ব্রেকার রং করে সেগুলো চালকদের কাছে আরো দৃশ্যমান করার উদ্যোগ নেন ওয়াইআরসি সদস্যরা।
এসব কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো এবং দায়িত্বশীল সড়ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।



