২৯ অক্টোবর প্রকাশ পাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
সুত্র: কালেক্টেড
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ফলাফল সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।



